রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শেহজাদ খান বীর আমার ও শাকিবের সন্তান: বুবলি

শেহজাদ খান বীর আমার ও শাকিবের সন্তান। আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক ওয়ালে শেহজাদ খান বীরের সঙ্গে শাকিবের ছবি প্রকাশ করে শবনম বুবলী একথা লিখেছেন।

তিনি আরও বলেন, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।

২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল শাকিব-বুবলী জুটির ‘বীর’। এ সিনেমার শুটিং চলাকালীনই বুবলী অন্তঃসত্ত্বা ছিলেন বলে চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্র এই তথ্য জানিয়েছে। নায়িকার বেবি বাম্পের একটি ছবি প্রকাশ হওয়ার পর এমন গুঞ্জনই উঠেছিল। এরপর ‘বীর’ ছবির কাজ শেষ হতেই ৯ মাসের জন্য লাপাত্তা হয়ে যান বুবলী।

সে সময় কোথাও বুবলীর খোঁজ মিলছিল না। পরে জানা যায় তিনি আমেরিকা রয়েছেন। সূত্র বলছে, ওই সময়ই হয়েছে শাকিব-বুবলীর ছেলে সন্তান। সে সময় বুবলীর সন্তান হওয়া, তার চিকিৎসা- এ সবকিছু দেখভাল করেছেন শাকিব খান-ঘনিষ্ঠ পরিচালক ও ব্যবসায়িক পার্টনার হিমেল আশরাফ।

দীর্ঘ ৯ মাস আমেরিকায় কাটিয়ে গত বছরের জানুয়ারিতে দেশে ফিরে আসেন শবনম বুবলী। যদিও তাকে দেখে বোঝার উপায় ছিল না যে তিনি মা হয়ে ফিরেছেন। দেখা মেলেনি তার সন্তানেরও। তবে নায়িকার ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বুবলীর সন্তান তার বাড়িতেই রয়েছে।

নায়িকা সম্প্রতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সবকিছু তিনি খুব শিগগিরই পরিষ্কার করবেন। তিনি এমন ইঙ্গিতও দিয়েছেন, এ ব্যাপার তো কিছু একটা আছেই। আমি যেহেতু মুসলিম, তাই সবকিছু শালীনভাবেই হয়েছে।’ শালীনভাবে কী হয়েছে, এখন সেটাই শোনার বাকি বুবলীর মুখ থেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com