রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিছানায় তৃতীয় সঙ্গী চাইছেন জাস্টিন-হেইলি?

উদ্দাম প্রেম, যৌনতার স্বর্গরাজ্যে দেখতে দেখতে চার বছর পার। ২৯ সেপ্টেম্বর চতুর্থ বিবাহবার্ষিকী পালন করলেন মডেল হেইলি বিবার ও তার পপ-তারকা স্বামী জাস্টিন বিবার। উচ্ছ্বাসে যা কিছু বললেন হেইলি, তার সবটুকু জুড়ে ছিল দাম্পত্যের রোমাঞ্চ।

হেইলি জানালেন, বিয়ের পর পুরো ব্যাপারটা সিনেমার মতো এগোচ্ছে। যৌনতার নানা বিষয়ে খোলামেলা কথা বলেন এই সুপার মডেল। সহবাসের কোন কোন ধারা তাদের পছন্দ, সে বিষয়েও বিস্তারিত আলাপ করেন তিনি।

‘থ্রিসাম’-এর মতো যৌনাচার করার ক্ষেত্রেও কি সাবলীল তারা? সংবাদমাধ্যমের এমন প্রশ্নের জবাবে হেইলি অকপট, ‘মনে হয়, তোমার মধ্যে যে আর একটা তুমি রয়েছ সে এর উত্তর ভালো জানবে। এই পথে একবার গেলে ফেরার উপায় থাকে না আসলে। আমি জানি না কখনো আমার এ রকম কিছু করতে ইচ্ছে করবে কি না! মনে হয় খুব একটা স্বচ্ছন্দ বোধ করব না। যদিও থ্রিসাম ব্যাপারটা শুনতে রোমাঞ্চকর।’

হেইলি আরো জানান, আপাতত তিনি আর জাস্টিন যে বোঝাপড়ায় বাঁচেন তাতেই তারা খুব সুখে আছেন। এমন কিছু মাঝখানে আনতে চান না দুজনের কেউই, যা অহেতুক জটিলতা বাড়ায়।

২০১০ সাল থেকে দীর্ঘ আট বছর। সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় জাস্টিন আর সেলেনার। ২০১৮ সালে হেইলির সঙ্গে বিবাহবন্ধনে জড়ান জাস্টিন। লোকে বলে, গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজের থেকে জাস্টিনকে ছিনিয়ে এনেছেন তিনিই। সে সব নিয়ে যদিও মুখ খোলেননি ২৫ বছরের এই তারকা মডেল। সূত্র : ইয়াহু এন্টারটেইনমেন্ট, পিঙ্কভিলা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com