শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
রাজধানীর বেশির ভাগ বাজারে পাওয়া যাচ্ছে না খোলা চিনি। আর কোনো বাজারে প্যাকেটের চিনি পাওয়া গেলেও দাম চড়া।
সরকার নির্ধারিত দামের চেয়ে ৬ থেকে ২০ টাকা পর্যন্ত বেশি দামে প্রতি কেজি চিনি কিনতে হচ্ছে বলে অভিযোগ করছে ক্রেতারা। তবে সংকটের জন্য দাম বেঁধে দেওয়ার জটিলতাকে দায়ী করছেন ব্যবসায়ীরা।
আবার সপ্তাহের ব্যবধানে আটার দাম বেড়েছে প্রতি কেজি ১০ টাকা করে।
এ ছাড়া আমদানির অনুমোদন দেওয়া হলেও তার প্রভাব নেই চালের বাজারে। ৫৩ টাকার নিচে মিলছে না মোটা চালও।
বাড়তি ব্রয়লার মুরগী ও ডিমের দামও। প্রতিটি ফার্মের মুরগির ডিম কিনতে হচ্ছে ১২ টাকায়। আর ডজন বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকা দরে।
খুলনায় এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে আটা, চিনি ও ডিমের দাম। শুক্রবার সকালে নগরীর শেখ পাড়া বাজারে দেখা যায়, আটার সরবরাহ কম। প্যাকেটে মিললেও সব দোকানে বিক্রি হচ্ছে না খোলা আটা। আর যারা বিক্রি করছে তারা দাম নিচ্ছে ৫০ থেকে ৫৬ টাকা। যেখানে এক সপ্তাহ আগে দর ছিল ৪৮ থেকে ৫২ টাকা।
বগুড়ায় সরবরাহ কম চিনির। অস্থির চালের বাজারও। নিত্যপণ্যের দাম বাড়ায় বিপাকে ক্রেতারা।