শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কাঁঠালবাগানে ছুরিকাঘাতে কিশোর নিহত, গ্রেপ্তার ৪

রাজধানীর কাঁঠালবাগানে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এক কিশোরকে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কাঁঠালবাগান বাজার মসজিদের গলিতে এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত স্বাধীনসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত কিশোর চাঁদপুর হাজিগঞ্জ উপজেলার বাজার গাও গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে শিপন।

এলাকাবাসী বলছে, কিশোর গ্যাং স্বাধীন-রাব্বী গ্রুপের দুই পক্ষের মধ্যে শত্রুতার জেরে খুন হয়েছে শিপন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কাঁঠালবাগান বাজার মসজিদের গলিতে ছুরিকাঘাত করা হয় কিশোর শিপনকে। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী গ্রীন-লাইফ হাসপাতালে নেয় তাকে। সেখানেই মৃত্যু হয় শিপনের। পরে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় তার মরদেহ।

স্বজনেরা বলছেন, কিশোর গ্যাং স্বাধীন-রাব্বী গ্রুপ হত্যাকাণ্ডে জড়িত। এই গ্রুপের সঙ্গে আগে থেকেই জানাশোনা ছিল শিপনের। হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত স্বাধীনসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে স্বাধীন নামে ২১ বছর বয়সী এক তরুণকে আটক করা হয়েছে। হেফাজতে আছেন তার মা, বাবা ও ভাই।

১৫ বছর বয়সী শিপন ছিল পাঁচ ভাইবোনের মধ্যে দ্বিতীয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com