মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ধারাবাহিক অভিযানে উত্তরা ও রামপুরা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোছা. রহিমা বেগম, মো. ছানাউল্লাহ, মো. বাচ্চু মিয়া, মো. জীবন আলী ও মো. জসিম খান।
বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান, একটি সংঘবদ্ধ মাদকচক্র চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে মাদক সংগ্রহ করে ঢাকার উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর এলাকায় বিক্রি করার জন্য অবস্থান করছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রহিমা, ছানাউল্লাহ ও বাচ্চু মিয়াকে ১৯০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রামপুরার বনশ্রী এলাকা থেকে আরও ৬০ গ্রাম হেরোইনসহ জীবন আলী ও জসিমকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।