মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
ইয়ানার প্রভাবে দুই অঙ্গরাজ্যে ঝোড়ো হাওয়ার সঙ্গে দেখা দিয়েছে ভারি বৃষ্টিপাত। এরই মধ্যে উপকূলীয় কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এ ছাড়া তাদের জন্য দুটি আশ্রয়কেন্দ্র খোলার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে হারিকেনটি দক্ষিণ ক্যারোলাইনা উপকূলে আঘাত হানে। যার প্রভাবে বন্যার সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। এ ছাড়া ঘরের বাইরে বের না হওয়ারও পরামর্শ দেয়া হয়েছে।
ইয়ানকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হারিকেন বলে সতর্ক করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবারের (৩০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ইয়ানের বিরূপ প্রভাব থেকে বাচতে সবাইকে নিরাপদে থাকারও পরামর্শ দেন তিনি।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমরা সবে মাত্র ধ্বংসের মাত্রা দেখতে শুরু করেছি। এটি ইতিহাসের সবচেয়ে খারাপ দুর্যোগ হতে পারে বলে আমরা আশঙ্কা করছি।
বুধবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে ফ্লোরিডার ট্যাম্পা উপকূলে ঘণ্টায় প্রায় ২৪১ কিলোমিটার বেগে আঘাত হানে ক্যাটাগরি ৪ মাত্রার এ ইয়ান। এ সময় অঙ্গরাজ্যটি জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এটি। ইয়ানের প্রভাবে উড়ে গেছে বাড়ির ছাদ, ধসে পড়েছে ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা। এ ছাড়া ২৫ লাখের বেশি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তলিয়ে যায় বেশকিছু এলাকা।