শনিবার, ২৭ Jun ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অপশক্তির বিরুদ্ধে মাঠে থাকবে আ.লীগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে শনিবার সকালে গুলিস্তানের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে কৃষক লীগ।

উঠে আসে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি। আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি সারা দেশে আন্দোলনের নামে নৈরাজ্য শুরু করেছে। ধৈর্যের বাঁধ ভাঙলে ঘরে বসে থাকবে না আওয়ামী লীগ–এমন হুঁশিয়ারি দিয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, দেশবিরোধী যেকোনো অপশক্তির বিরুদ্ধে মাঠে থাকবে দল।

তিনি বলেন, ‘আমরা সংযমী হব। কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কাউকেই ছাড় দেব না।’

এদিকে, এদিন দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতেই বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছে।

হাছান মাহমুদ বলেন, স্বপ্ন এখন বিএনপির জন্য দুঃস্বপ্ন। সেটি কখনো বাস্তবায়িত হবে না। আইন অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ নেই।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির আন্দোলন জমে উঠছে বলেই বাধা দিচ্ছে সরকার। সব বাধা উপেক্ষা করে মাঠে থাকার ঘোষণা তাদেরও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com