শনিবার, ২৭ Jun ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘একটা অশুভ চক্র বোঝাতে চায়, আওয়ামী লীগের হাতে সংখ্যালঘুরা নিরাপদ নয়। পূজা কমিটি আমাকে বলেছে, সাম্প্রদায়িক হামলার বিচার হয় না। কেন বিচার হবে না! বাংলাদেশে কত অপরাধীর বিচার শেখ হাসিনা করেছেন। এমনকি নিজের দলের লোকেরাও জেলে আছেন। হিন্দুদের মন্দিরে, বাড়ি-ঘরে-মণ্ডপে হামলা হলে দুর্বৃত্তদের ক্ষমা নেই।’
ওবায়দুল কাদের বলেন, সামনে জাতীয় নির্বাচন। নির্বাচন সামনে রেখে একটা অশুভ চক্র হিন্দুদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ভারত সরকারকে জানিয়ে দিতে চায়, কাজটা আওয়ামী লীগ করেছে। ওই অশুভ শক্তির ব্যাপারে সতর্ক থাকতে হবে।