শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাড়ছে বিদ্যুতের দাম, কমলো গ্যাসের

রোববার (২ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আব্দুল জলিল একথা জানিয়েছেন।

সেই সঙ্গে অক্টোবরের জন্য গ্রাহক পর্যায়ে ৩৫ টাকা কমিয়ে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। নতুন এ দাম রোববার (২ অক্টোবর) থেকেই কার্যকর ধরা হবে।

নতুন দামের বিষয়ে বিইআরসির চেয়ারম্যান মো. আব্দুল জলিল বলেন, বেশি দাম নেয়ার ব্যাপারে গ্রাহক অভিযোগ দিলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে।
এছাড়া অক্টোবর মাসের জন্য গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে বিইআরসি।

এর আগে, ৭ সেপ্টেম্বর গ্রাহক পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ করে বিইআরসি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com