সোমবার, ০৬ Jul ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

রোহিঙ্গাদের স্বদেশে পাঠাতে কূটনৈতিক প্রচেষ্টা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

রোববার (২ অক্টোবর) দুপুরে কক্সবাজারের টেকনাফে ‘আইওএম-কর্তৃক নির্মাণাধীন ১০০ কমিউনিটি ক্লিনিকের মধ্যে প্রথম ১২টি নবনির্মিত ক্লিনিকের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের সচিব ড. মোহাম্মদ আনোয়ার হোসাইন হাওলাদার, মহাপরিচালক অধ্যাপক আবুল বশর মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম, ‘আইওএম’ বাংলাদেশ মিশনের প্রধান আব্দুস সাত্তার এসওয়েভ ও কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
তিনি বলেন, রোহিঙ্গাদের কারণে স্থানীয় জনগোষ্ঠী চিকিৎসা ব্যাহত হচ্ছে। বর্তমান সরকার স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসা সেবাকে নিশ্চিত করতে চায়।
মন্ত্রী বলেন, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি স্থানীয়দের স্বাস্থসেবা নিশ্চিত করার কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ১১ লাখের কাছাকাছি রোহিঙ্গা শরণার্থীরা আশ্রয় দেয়া দেশের সর্বদক্ষিণের এই অংশে মৌলিক অবকাঠামো এবং পরিষেবাগুলো আগে থেকেই জাতীয় গড়ের তুলনায় কম ছিল। এখানকার স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর মধ্যে অনেকগুলোই প্রায় দুই দশক আগে নির্মিত হয়েছিল এবং বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে অবকাঠামোগত ক্ষতির সম্মুখীন হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com