শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’-এ প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ৩ হাজার ৩০০ বছর আগের কিশোর রাজা ফারাও তুতেনখামেনের সমাধির কাছে কোনো গোপন কুঠুরিতে থাকতে পারে তার শাশুড়ি তথা সৎমা নেফারতিতির মমি। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর আগে তুতেনখামেনের সমাধিতে ইউরোপীয় গবেষকদলের অনুসন্ধানে ওই গোপন কক্ষের সন্ধান মিলেছে। এ ছাড়া তুতেনখামেনের সমাধির একটি ছবিতে দেখা গেছে, নেফারতিতিকে সমাধিস্থ করছেন তুতেনখামেন।