মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

চিকিৎসায় নোবেল পেলেন সুইডিশ বিজ্ঞানী প্যাবো

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, বিলুপ্তপ্রায় হোমিনিডস এবং মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য সোমবার সভান্তে প্যাবোকে ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার দেয়া হয়। সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসা বিজ্ঞানে চলতি বছরের বিজয়ী হিসেবে প্যাবোর নাম ঘোষণা করে।

ক্যারোলিনস্কা ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসায় নোবেলজয়ী এই বিজ্ঞানী পুরস্কার হিসেবে ১ কোটি সুইডিশ ক্রোনার (৯ লাখ ডলার) পাবেন। গত বছর তাপমাত্রা এবং স্পর্শের জন্য রিসেপ্টর আবিষ্কারের গবেষণায় চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পান লেবানিজ বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী আর্ডেম পাতাপুতিয়ান ও মার্কিন বিজ্ঞানী ডেভিড জুলিয়াস।

প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার থেকে শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। সেই হিসেবে এবারও নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয় সোমবার (৩ অক্টোবর) থেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com