শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দুই মাসে বাণিজ্য ঘাটতি ৪৫৫ কোটি ডলার

সরকারি নানা পদক্ষেপের পরও কমেনি আমদানি ব্যয়। প্রতি মাসে পণ্য আমদানিতে ৬০০ কোটি ডলারের বেশি খরচ করতে হচ্ছে সরকারকে। এর ফলে দেশে জুলাই-আগস্টে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৪৫৫ কোটি ডলার।

রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে উঠে আসে এসব তথ্য। দুই মাসে বাংলাদেশ রপ্তানির চেয়ে ৪৫৫ কোটি ডলারের বেশি পণ্য আমদানি করেছে। এতে করে পণ্য বাণিজ্যে ঘাটতি বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যাচ্ছে, চলতি অর্থবছরের জুলাই-আগস্টে ১ হাজার ২৬৯ কোটি ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ১৭ শতাংশ বেশি। এর আগের অর্থবছরের এই দুই মাসে ১ হাজার ৮৫ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছিল।

অন্যদিকে জুলাই-আগস্ট সময়ে রপ্তানি হয়েছে ৮১৩ কোটি ডলারের পণ্য যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ২৪ শতাংশ বেশি।

কিন্তু তারপরও রপ্তানি আয়ের চেয়ে এই সময়ে ৪ দশমিক ৫৫ বিলিয়ন ডলার বেশি খরচ হয়েছে আমদানির পেছনে। ঘাটতির এই অংক আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ৩ শতাংশ বেশি।

বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে গত অর্থবছরের শেষে আমদানিতে কড়াকড়ি আরোপ করার পাশপাশি ৩০ মিলিয়ন ডলার সম পরিমাণ বা তার চেয়ে বেশি পরিমাণ পণ্য আমদানিতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নেওয়া বাধ্যতামূলক করে সরকার।

পাশাপাশি বিলাসী পণ্যর বিপরীতে ৭৫ শতাংশ পর্যন্ত এলসি মার্জিন ও কিছু পণ্য আমদানিতে ঋণ সুবিধা বাতিল করা হয় সে সময়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com