শনিবার, ০৯ মে ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দেশে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু

দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন। আগের দিন এই রোগে একজন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৭১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
আজ ৩ হাজার ৭২৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৫ হাজার ৮০১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৬৯৬ জন। দেশে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ বেড়েছে ২ দশমিক ৩৫ শতাংশ। রোববার করোনায় শনাক্তের হার ছিল ১২ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৩৫ শতাংশে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৮৩ হাজার ৯৫৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২৬ হাজার ২১২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪৭৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬৬ হাজার ১০৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০৩ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ০৩ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৭৮৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫৬৮ জন। শনাক্তের হার ১১ দশমিক ৮৬ শতাংশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com