রবিবার, ২৮ Jun ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জেমস গান ও জেনিফার হল্যান্ডের বিয়ে

সাত বছর ধরে প্রেম করছিলেন তারা। চলতি বছরের ফেব্রুয়ারিতে হয় বাগদান। অবশেষে বিয়েটাও সেরে ফেললেন পরিচালক জেমস গান ও অভিনেত্রী জেনিফার হল্যান্ড। গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ঘোষণা দেন পরিচালক। জানা গেছে, গত সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের কলোরাডোতে হয় বিয়ের অনুষ্ঠান। বিয়ের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে জেমস গান ইন্সটাগ্রামে লিখেছেন, ‘সাত বছর একসঙ্গে কাটানোর পর আমার প্রেম জেনিফার হল্যান্ডকে অবশেষে বিয়ে করেছি। কী অবিশ্বাস্য, সুন্দর আর আশ্চর্য একটা দিন, দুনিয়ার সবচেয়ে অসাধারণ এক পরিবার ও বন্ধু-বান্ধবের উপস্থিতিতে বিয়েটা হলো।’ গত কয়েক বছরে ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’, ‘দ্য সুইসাইড স্কোয়াড’-এর মতো সুপারহিরো ছবি করে খ্যাতি পাওয়া পরিচালকের বিয়েতে মার্ভেল বনাম ডিসি সফটবল খেলাও হয়। ২০১৫ সালে প্রেম শুরুর পর জেমস গানের পরিচালনায় ‘দ্য সুইসাইড স্কোয়াড’-এ অভিনয় করেন হল্যান্ড। প্রেমিকের পরিচালনায় তাকে চলতি বছর এইচবিওতে মুক্তি পাওয়া ‘পিসমেকার’ ধারাবাহিকেও অভিনয় করতে দেখা যায়। হল্যান্ডের এটা প্রথম বিয়ে হলেও জেমস গানের এটা দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০০ সালে জিনা ফিশারকে বিয়ে করেন পরিচালক। তবে ২০০৮ সালে সে সম্পর্ক ভেঙে যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com