রবিবার, ২৮ Jun ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দুর্গাপূজার একগুচ্ছ নতুন গান

দুর্গাপূজা মানেই কাশের বনে সাদা তুলোর নরম ছোঁয়া। শিউলিতলায় সাদা-কমলার মিলনমেলা। নারীর গায়ে সাদা শাড়ি লাল পাড়। আর পাড়ায় পাড়ায় পূজার গানের নতুন ধুন। তাই তো প্রতি বছরই দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত হয় একগুচ্ছ নতুন গান। এবারও তার ব্যতিক্রম হয়নি। দুর্গাপূজার নতুন গান নিয়ে এই আয়োজন।

রফিকুল আলম-আবিদা সুলতানার ‘দেবী’

রফিকুল আলম ও আবিদা সুলতানা ‘দেবী’ নামে একটি গান করেছেন। শেখ নজরুলের কথায় গানটির সুর সোয়েব শিবলীর, সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। ভিডিও বানিয়েছেন সেজাত খান। গানটি প্রকাশ পেয়েছে এইচ এম ভয়েজ ইউটিউব চ্যানেলে।

সিঁথির ‘বলো দুর্গা মা’

সিঁথি সাহার পূজার গানের ভিডিওতে দেখা গেছে কলকাতার আবির চট্টোপাধ্যায়কে। ‘বলো দুর্গা মা’ নামে এই গানে সিঁথি ছাড়াও কণ্ঠ দিয়েছেন উপমহাদেশের নন্দিত শিল্পী ঊষা উত্থুপ ও ঈশান। রাজীব দত্তের কথায় গানটির সুর করেছেন তুবাই রায়। পথিকৃৎ বসুর নির্মাণে গানের ভিডিওতে আবির-সিঁথি জুটির সঙ্গে ঊষা উত্থুপও অভিনয় করেছেন। গানটি প্রকাশ হয়েছে কলকাতার সারেগামা থেকে।

বিপ্লব সাহার ‘পুজোয় ছুটি নাই’

জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা উৎসব পার্বণে শখের বসে গান করেন। এবার দুর্গাপূজায় তিনি নিয়ে আসছেন নতুন মিউজিক ভিডিও ‘পুজোয় ছুটি নাই’। কথা লিখেছেন জীবন ফারুকী। সুর ও সংগীত করেছেন রাজন সাহা। মিউজিক ভিডিওতে করপোরেট লুকে বিপ্লব সাহা ছাড়াও দেখা যাবে চিত্রনায়ক শিপন মিত্রসহ র‌্যাম্পের এক ঝাঁক মডেলকে।

আসিফ-লগ্নজিতার ‘প্রেমে পড়ি’

বাংলাদেশের প্রতিশ্রুতিশীল সংগীতশিল্পী আসিফ আলতাফ ও কলকাতার জনপ্রিয় গায়িকা লগ্নজিতা গেয়েছেন ‘প্রেমে পড়ি’। গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা শিল্পী আসিফ নিজেই। সংগীতায়োজনে ছিলেন পাভেল আরিন। গানটির গল্প ধরে একটি দৃষ্টিনন্দন ভিডিও নির্মাণ করেছেন কায়সার আল রাব্বী। গানচিত্রটি উন্মুক্ত হয়েছে আসিফ আলতাফ অফিশিয়াল নামে ইউটিউব চ্যানেলে। লগ্নজিতার সঙ্গে এটি আসিফের দ্বিতীয় গান।

সমরজিৎ ও প্রিয়াংকার ‘রাইকিশোরী’

প্রকাশ হয়েছে সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপের দ্বৈত কণ্ঠে আধুনিক বাংলা গান ‘রাইকিশোরী’। গানটির কথা লিখেছেন নবারুণ বিশ্বাস। সুর ও সংগীত পরিচালনা করেছেন সমরজিৎ নিজেই। গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন পিজিত। গানটি প্রকাশ হয়েছে সমরজিৎ রায়ের ভেরিফায়েড ইউটিউব চ্যানেল এবং ফেইসবুক পেজে।

জয়-প্রিয়াঙ্কার ‘দুর্গা মায়ের জয়’

জয় ও প্রিয়াঙ্কা বিশ্বাসের কণ্ঠে মিউজিক ভিডিও ‘দুর্গা মায়ের জয়’। প্রকাশ পেয়েছে সাউন্ড বিডির ইউটিউব চ্যানেলে। অরুণ সরকারের লেখা গানটির সুর করেছেন অপু আমান। ভিডিওটিতে মডেল হয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ ও রুহি। জয় এবং প্রিয়াঙ্কাকেও দেখা যাবে তাদের সঙ্গে।

আট শিল্পীর ‘দেখা দাও মা’

‘দেখা দাও মা’ গানের ভিডিও প্রকাশ করেছে দ্রুব মিউজিক স্টেশন। গানটি লিখেছেন ওপার বাংলার গীতিকার প্রসেন। সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস। কণ্ঠ দিয়েছেন সন্দীপন দাস, ধ্রুব গুহ, কিশোর দাস, কেশব রায় চৌধুরী, প্রিয়াংকা বিশ্বাস, সুকন্যা মজুমদার, অনন্যা আচার্য ও অনিন্দিতা সাহা অথি। রমনা কালীমন্দিরে চিত্রায়ণ করে গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

শ্রীপর্ণার ‘কন্যা আইল’

‘কন্যা আইল’ শিরোনামের গান প্রকাশ করেছেন সংগীতশিল্পী রায় শ্রীপর্ণা। সংগীতায়োজন করেছেন দেবদীপ বণিক। কথা ও সুর শিল্পীর নিজেরই। ভারতের ওআরবি ক্রিয়েশন স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে। বাঁশিতে ছিলেন স্বরূপ মুখার্জি। গিটারে অরিন্দম সরকার।

পাঁচ শিল্পীর কণ্ঠে ‘মহাদেব’

‘মহাদেব’ গানটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা, সুর ও সংগীত করেছেন শোভন রায়। এতে কণ্ঠ দিয়েছেন শিল্পী বাঁধন সরকার পূজা, মৌমিতা বড়ুয়া, জি এম জন, শোভন রায় ও অজয় রায়। গানটি প্রসঙ্গে প্রসেনজিৎ ওঝা বলেন, ‘গত শিবরাত্রিতে এই গানের ভাবনাটা মাথায় আসে। এবার দুর্গাপূজা উপলক্ষে শোভন আগ্রহ প্রকাশ করায় গানটি তৈরি হলো।’

শুভর কণ্ঠে ‘প্রেম বিরহ’

সাইফ শুভর ‘প্রেম বিরহ’ গানটি লিখেছেন গীতিকবি নবীন আহমেদ, সুর ও সংগীত আয়োজন করেছেন রাজন সাহা। গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন শুভ নিজেই। শুভ বলেন, ‘সত্য গল্প অবলম্বনে নির্মিত গান এবং গানচিত্রটি আশা করি সব ধরনের দর্শক-শ্রোতার মনেই দাগ কাটবে।’ গানটি আগামীকাল প্রযোজনা প্রতিষ্ঠান স্টুডিও জয়ায় সব ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ হবে।

কলকাতার গান

কলকাতায় প্রকাশ হয়েছে একাধিক গান। কুমার শানু ‘এভাবেই গানে গানে’, অমিত কুমার ‘এসে গেছি সেই আমি’, অলকা ইয়াগনিক ‘অজানা সেই দুচোখে’, অভিনেত্রী মিমি চক্রবর্তী ‘আমাদের পুজোর গান’, বাবুল সুপ্রিয় ‘জয় মা দুর্গা’, কুমার শানুপুত্র জান কুমার ‘ভালোবাসার সুরে ঠিকানা’ গান গেয়েছেন। এ ছাড়া ইমন চক্রবর্তী, শোভন গঙ্গোপাধ্যায়, তৃষা চট্টোপাধ্যায়, ঋতি টিকাদার, অর্ণব চক্রবর্তী, নির্মাল্য রায়ের মতো শিল্পীরা গেয়েছেন ‘আবার এলে মাগো’ শিরোনামের একটি গান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com