রবিবার, ২৮ Jun ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী। সকাল থেকে মন্দিরে মন্দিরে দেবীর মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজার আয়োজন চলছে। মহানবমীর পর মন্ডপে মণ্ডপে বাজবে বিদায়ের সুর। আগামীকাল দশমী শেষে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
মঙ্গলবার সকালে কল্পারম্ভ ও বিহিতপূজার মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিকতা। পূজা শেষে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি নিবেদন করবেন। মহানবমীতে ভক্তদের দেওয়া ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবীদুর্গার।
এছাড়া নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে মহানবমীর বিহিত পূজা হবে আজ। এই দিনে যজ্ঞের মাধ্যমে দেবীদুর্গার কাছে আহুতি দেওয়া হবে। ১০৮টি বেল পাতা, আম কাঠ, ঘি দিয়ে এই যজ্ঞ অনুষ্ঠিত হবে।
এরআগে সোমবার মহাঅষ্টমীতে মণ্ডপে মণ্ডপে ভক্ত-দর্শনার্থীদের ভিড় দেখা যায়। সারা দেশে এবার ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে পূজা হচ্ছে। সব মণ্ডপেই নিরাপত্তা জোরদার রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।