সোমবার, ০৬ Jul ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

মালয়েশিয়া পাচারের সময় নৌকাডুবি, সাগরপাড় থেকে ২৮ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পাচারের সময় সাগর পাড় থেকে তিন নারীসহ ২৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এ সময় আরও চারজন দালালকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে দালালদের আটকের পর ভুক্তভোগীদের উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শামলাপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ।

জানা গেছে, উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হলবনিয়া ও বাইন্যা পাড়া নৌকার ঘাট বরাবর গভীর সাগরে মালয়েশিয়াগামী রোহিঙ্গাবোঝাই একটি ইঞ্জিন বোটের তলা ফেটে সাগরে তলিয়ে গেছে।

বোটে থাকা রোহিঙ্গা ও দালালেরা বিভিন্ন উপায়ে সাগরকূলে উঠে আসলে রোহিঙ্গা ও দালালদের আটক করা হয়। ডুবে যাওয়া বোটে আনুমানিক ৫০ জন ছিল বলেও জানা গেছে।

এ বিষয়ে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন মজুমদার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com