রবিবার, ২৮ Jun ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
‘দুর্গতিনাশিনী’ দেবীকে সাড়ম্বরে বিদায় জানিয়েছে মর্ত্যের বাসিন্দারা। শনিবার সকালে ষষ্ঠীর মধ্য দিয়ে যে উৎসবের শুরু হয়েছিল ‘আনন্দময়ীর’ বন্দনায় বুধবার দশমীতে প্রতিমা বিসর্জনে তার সমাপ্তি ঘটে।
বিকাল ৪টায় বুড়িগঙ্গার ওয়াইজঘাটের বীণাস্মৃতি স্নানঘাটে পুরান ঢাকার শঙ্খনিধি মন্দিরের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাজধানীতে দেবীকে বিদায় জানানো শুরু হয়।
একে একে বিসর্জন দেওয়া হয় ধানমণ্ডি সর্বজনীন পূজা কমিটির প্রতিমা ও টিকিটুলীর ইয়াং স্টার পূজা কমিটির প্রতিমা। ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক রমেন মণ্ডল বলেন, ‘বিভিন্ন ঘাটে রাজধানীর নানা মণ্ডপের প্রতিমা একে একে বিসর্জন দেওয়া হয়। তবে দেড় শতাধিক প্রতিমা বীণাস্মৃতি স্নানঘাটে বিসর্জনের পরিকল্পনা আছে’।