শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সৈনিক জাহাঙ্গীর আলমের ডিমলা ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের বাড়িতে এমন দৃশ্য দেখা গেছে। মৃত্যুর সংবাদ পেয়ে তার পরিবারকে সমবেদনা জানাতে ভিড় করছেন স্থানীয়রা।
এর আগে সকালে সমবেদনা জানাতে সৈনিক জাহাঙ্গীর আলমের বাড়িতে যান ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন এবং ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান।
শোকে মুহ্যমান নির্বাক হয়ে পড়েছেন মা গুলেনাহার বেগম। আর বাবা লতিফর রহমানের মুখ থেকে যেন বের হচ্ছে না কোনো কথা।
ছেলের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে পড়া শয্যাশায়ী মা গুলেনাহার বেগম বলেন, ‘কয়েক দিন আগে অনলাইনে ব্যাটার সঙ্গে কথা হইল, কইল মা, মুই ভালো আছো। মিশন শ্যাষ হয়ছে। কিছুদিন পর দ্যাশোত আসিম। তোমরা ভালো থাকো।’
মা বললেন, ‘ছেলেটা ক্যানে মরি গেইল, আল্লাহ মোকে আগোত নিয়া গেইলে তো হইল হয়। মুই ছেলেটাক দেখির চাও।’