শনিবার, ২৭ Jun ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। মাঠ দখলের মহড়ায় ব্যস্ত প্রধান দুই রাজনৈতিক দল। কিছুদিন ধরেই মাঠের রাজনীতিতে সরব দেড় দশকেরও বেশি ক্ষমতার বাইরে থাকা বিএনপি। অন্যদিকে ক্ষমতাসীনদের ভোটের রাজনীতিতে ছাড় না দেয়ার হুঁশিয়ারি। আধিপত্য ধরে রাখতে তাই সহিংসতার পথেই হাঁটছে রাজনৈতিক দলগুলো।
আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে, চলতি বছর ৯ মাসে ৩৮৭টি ঘটনায় ৫,৪০০ জন আহত ও ৫৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের ১৮ জন, বিএনপি ৬ জন এবং রাজনৈতিক পরিচয় জানা যায়নি এমন ৩৪ জন রয়েছেন।
সংঘাতের পথ বেছে নিলে বিএনপি জনমত তৈরিতে আরও ব্যর্থ হবে জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, রাজনীতিতে আওয়ামী লীগকে আরও বেশি সহিষ্ণু হতে হবে।