রবিবার, ২৮ Jun ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
ভারত-শাসিত জম্মু কাশ্মীরে দু দশকেরও বেশি সময় পর আবারও সিনেমা হলগুলো খুলে দেওয়া হচ্ছে। এর ফলে সংঘাতময় এই অঞ্চলে আবার সিনেমা হলে গিয়ে বড় পর্দায় সিনেমা দেখার সুযোগ তৈরি হচ্ছে। এই অঞ্চলে স্বাভাবিক ছন্দ ফেরাতে এই পদক্ষেপকে ঐতিহাসিক মুহুর্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।
আমির খানের ‘লাল সিং চাড্ডা’ দিয়ে গত ২০ সেপ্টেম্বর হলের প্রথম উদ্বোধনী প্রদর্শনী হয়। বর্তমানে সেখানে চলছে হৃতিক রোশন ও সাইফ আলি খান অভিনীত ‘বিক্রম ভেদা’।