শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সাহিত্যে নোবেল পেলেন অ্যানি আর্নাক্স

এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ফরাসি ভাষার লেখক অ্যানি আর্নাক্স। তিনি ফ্রান্সের নাগরিক। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বাংলাদেশ সময় বিকেল ৫টায় স্টকহোমে এ বছর সাহিত্যে নোবেলজয়ীর নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

এর আগে, ২০২১ সাহিত্যে নোবেল জিতেছিলেন তানজানিয়ার ঔপন্যাসিক আব্দুলরাজাক গুরনাহ। প্যারাডাইস নামে তার চতুর্থ উপন্যাসের জন্য এ সম্মাননা পান তিনি। তার আগের বছর পেয়েছিলেন মার্কিন কবি লুইস গ্লুক।

গত সোমবার (৩ অক্টোবর) থেকে শুরু হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে ২০২২ সালের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। প্রথমদিন ঘোষণা করা হয় চিকিৎসা বিজ্ঞানে নোবেলজয়ীর নাম। এ বছর চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন সুইডিশ বিজ্ঞানী সুভান্তে প্যাবো। আদিম মানুষের জিনোম উদঘাটন ও মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

মঙ্গলবার ঘোষণা করা হয় পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম। এ বছর এ পুরস্কার জিতেছেন ফরাসি বিজ্ঞানী অ্যালেইন অ্যাস্পেক্ট, যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী জন এফ. ক্লজার এবং অস্ট্রিয়ার বিজ্ঞানী অ্যান্টন জেলিঙ্গার। ‘বিজড়িত ফোটন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা, বেল অসমতার লঙ্ঘন প্রতিষ্ঠা এবং কোয়ান্টাম তথ্য বিজ্ঞানে অগ্রণী ভূমিকা পালনের জন্য’ তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com