রবিবার, ০৫ Jul ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
থাইল্যান্ডের একটি ডে-কেয়ার সেন্টারে বন্দুক হামলায় ২৩ শিশুসহ ৩৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অনেকে। বৃহস্পতিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। হামলার কিছুক্ষণ পর হামলাকারী আত্মহত্যা করে বলে জানিয়েছে থাই গণমাধ্যম।
পুলিশ জানায় নং বুয়া লামফু প্রদেশে অতর্কিতে হামলা চালায় বন্দুকধারী। এ সময় বন্দুক হামলার পাশাপাশি ছুরিকাঘাতের কথা জানায় পুলিশ। হামলাকারী এক সাবেক পুলিশ কর্মকর্তা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় থাইল্যান্ডে বন্দুকের মালিকানার হার বেশি কিন্তু সরকারি পরিসংখ্যানে অবৈধ অস্ত্র তেমন নেই।
দেশটিতে বন্দুক হামলার ঘটনা বিরল তবে ২০২০ সালে, সম্পত্তির চুক্তিতে ক্ষুব্ধ একজন সৈনিক চারটি স্থানে বন্দুক হামলা চালালে কমপক্ষে ২৯ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছিল।