রবিবার, ০৫ Jul ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
গোপালগঞ্জের সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চার বাসযাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১২ জন। শুক্রবার ভোরে চন্দ্রদিঘলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বরিশাল জেলা পুলিশে কর্মরত সদস্য আবদুল আলিম (৩০) ও বাগেরহাট সদরের জয়নাল আবেদিন (২২)। বাকি দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন বাগেরহাটের মোংলার বেবি বেগম (৪০), হুমায়ূন কবীর (২২), আমিরুল ইসলাম (৩৪), বাগেরহাটের স্নেহা (৩২), আলি হোসেন, রফিক মোল্লা (৩৪), খুলনার কয়রার শরিফুল (২৪), মনিরুল ইসলাম (২৫), গোপাগঞ্জের বরকত (৪০) ও শামিম (৩৬)।