রবিবার, ০৫ Jul ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

আবরারের মৃত্যুবার্ষিকীর কর্মসূচি হামলায় পণ্ড

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীর কর্মসূচি পালনে হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এ হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন বলে ছাত্র অধিকার পরিষদের দাবি।

আবরারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে নির্যাতনবিরোধী ছাত্র বিক্ষোভের আয়োজন করেছিল ছাত্র অধিকার পরিষদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যে ছাত্র অধিকার পরিষদের কর্মীরা জড়ো হয়ে কর্মসূচি শুরু করার পরপরই হামলার ঘটনা ঘটে।

তারা আরও জানান, অনুষ্ঠানে আনা চেয়ার ভাঙচুর এবং পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের আবাসিক হলে ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরে নিহত হন ইলেকট্রিক অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ।

মামলার বিচার ও শুনানি শেষে ২০২১ সালের ৮ ডিসেম্বর ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com