মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ভেসে উঠলো সর্বোচ্চ নেতার জ্বলন্ত ছবি!

শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় সংবাদ বুলেটিন চলাকালীন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের স্ক্রিনে একটি মুখোশ পরা মুখ ভেসে ওঠে। এরপরই দেখা যায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির মুখ, আর তার চারদিকে জ্বলছে আগুনের শিখা।

এসময় টেলিভিশন স্ক্রিনে পুলিশ হেফাজতে নিহত মাহসা আমিনি এবং বিক্ষোভে নিহত আরও তিন নারীর চেহারাও ভেসে উঠে।

গত ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে দেড় শতাধিক মানুষ নিহত হওয়ার পর এই ঘটনা ঘটলো।

টেলিভিশনে দেখানো এসব ছবির ক্যাপশনে লেখা ছিল ‘আমাদের সাথে যোগ দাও ও জেগে ওঠো’ এবং ‘তোমাদের থাবা থেকে ঝরছে আমাদের তরুণদের রক্ত’। এর কয়েক সেকেন্ড পরই এসব ছবি অদৃশ্য হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com