শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিস্ফোরণে ধসে পড়েছে রাশিয়া-ক্রিমিয়া সেতু, ইউক্রেনে উল্লাস

ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে যুক্ত করা একমাত্র সেতুতে ভয়াবহ বিস্ফোরণে সেটির একাংশ ধসে পড়েছে। কার্চ সেতু নামে পরিচিত এই সেতুতে দুটো অংশ রয়েছে। একটি অংশে রয়েছে রেলপথ। অন্য অংশে সড়ক যান চলাচল করে। শনিবারের বিস্ফোরণে সেতুর উভয় অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে সড়ক সেতুর অংশে। এতে তিনজন নিহত হয়েছে বলেও জানিয়েছে রাশিয়া।

রাশিয়া বলছে, একটি গাড়িবোমা ব্যবহার করে এই ঘটনা ঘটানো হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে এর জন্য কাউকে দায়ী করা হয়নি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দ্রুততম সময়ে শেষ করার নির্দেশ দিয়েছেন।

রাশিয়া-ক্রিমিয়ার মধ্যে স্থলসংযোগের একমাত্র মাধ্যম এই কার্চ সেতু। কার্চ প্রণালীর ওপর নির্মিত এই সেতুটি প্রায় ১৯ কিলোমিটার লম্বা। এই অবকাঠামোকে ক্রিমিয়া ও দক্ষিণ ইউক্রেন অঞ্চলে রুশ আধিপত্যের প্রতীক হিসাবে দেখা হয়। এছাড়া, ইউক্রেনের দক্ষিণে রুশ সামরিক অভিযান টিকিয়ে রাখার অন্যতম চাবিকাঠিও এই কার্চ সেতু।

শনিবার ভোরের দিকে ক্রিমিয়ার সঙ্গে রাশিয়াকে জুড়ে দেয়া সেতুতে ভয়াবহ বিস্ফোরণের পর আগুন ধরে যায়। প্রথমে একটি ট্রাক বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে। পরে তেলবাহী ট্রেনের ৭টি ওয়াগনে আগুন ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবগ হয়ে ওঠে। সেতুর ওপর দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। বিস্ফোরণে সেতুটির একটি অংশ ধসে পড়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com