রবিবার, ২৮ Jun ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঐশ্বরিয়ার রাজসিক প্রত্যাবর্তন

বলিউডের সর্বকালের সেরা নায়িকাদের একজন ঐশ্বরিয়া রাই। সৌন্দর্য, মেধা, অভিনয়, নাচ, ব্যক্তিত্বÑ সব কিছুতেই তিনি অনুসরণীয়। তবে বিয়ের পর যেন সেভাবে ফিরতে পারছিলেন না এই তারকা। বিরতি দিয়ে দিয়ে পর্দায় এসেছেন ঠিকই, কিন্তু তার ছবিগুলো কাক্সিক্ষত সফলতা পাচ্ছিল না। তবে এবার বেশ লম্বা বিরতির পর বড় পর্দায় ফিরেই বাজিমাত করলেন নায়িকা। মুক্তির প্রথম সপ্তাহেই ৩০০ কোটি রুপি আয় করে ইতিহাস গড়েছে মণি রতœমের তামিল ছবি ‘পোনিয়িন সেলভান পার্ট ওয়ান’। এই ছবির অন্যতম প্রধান চরিত্রে রয়েছেন বচ্চন পরিবারের বধূ। দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের এক উত্তাল সময়ের গল্প নিয়ে ছবিটি। শাসক পরিবারের অন্তর্দ্বন্দ্বের কারণে সম্রাটের সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়। সেই আখ্যানের প্রেক্ষাপটে নির্মিত ছবিটির প্রথম পর্ব মুক্তি পেয়েছে ৩০ সেপ্টেম্বর। তামিল অধ্যুষিত অঞ্চল ছাড়াও ভারতের হিন্দি, তেলুগু, মালয়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পাওয়া ছবিটি ঝড় তুলেছে বক্স অফিসে। প্রথম সপ্তাহে ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ৩৩৬ কোটি ৪০ লাখ রুপি। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক রমেশ বালার মতে, তামিল সিনেমার ইতিহাসে সর্বকালের সেরা পারফরম্যান্স দেখিয়েছে ‘পোনিয়িন সেলভান’। এটি ‘বিক্রম’ ও ‘বিগিলু’র রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। এরই মধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য মাইলফলক অতিক্রম করেছে ছবিটি। মাত্র এক সপ্তাহেই ছবিটি ৩০০ কোটি রুপির বেশি আয় করা তামিল ছবির সংক্ষিপ্ত তালিকায় ঢুকে পড়েছে।

৩০০ কোটির ক্লাবের পঞ্চম তামিল ছবি এটি। এই তালিকার অন্য ছবিগুলো হলো ‘২০’, ‘কাবালি’, ‘এনথিরান’ ‘বিক্রম’। ‘পোনিয়িন সেলভান’-এর প্রযোজনা প্রতিষ্ঠান লাইকা প্রডাকশনও ৩০০ কোটির ক্লাব অতিক্রম করার খবর জানিয়েছে টুইটারে।

তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির একই নামের উপন্যাস অবলম্বনে মণি রতœমের এই ছবি। প্রধান চরিত্রে আরও অভিনয় করেছেন বিক্রম, জয়াম রবি, কার্তি, তৃষা কৃষ্ণাণ ও সোবিতা। ৫০০ কোটি রুপি বাজেটে দুটি পর্বে নির্মিত হয়েছে ছবিটি। দ্বিতীয় পর্ব মুক্তি পাবে সামনের বছর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com