রবিবার, ০৫ Jul ২০২৬, ১০:০২ অপরাহ্ন

১০ দিনে ৫ হাজারের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত

সারা দেশে গত ১০ দিনে ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ১৫ জন। দেশে বর্তমানে প্রতি ৩ মিনিটে শনাক্ত হচ্ছে একজন ডেঙ্গু রোগী।

কীটতত্ত্ববিদেরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকবে আরও দুই সপ্তাহ।

ডেঙ্গু ও করোনা দুই ভাইরাসের সঙ্গে লড়ছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যাও কাছাকাছি।

এ বছরের প্রথম দশ মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২১ হাজারের বেশি রোগী। মৃত্যু হয়েছে ৭০ জনের। এর মধ্যে গত পাঁচ সপ্তাহেই মারা গেছে ৫০ জন। আর আক্রান্ত হয়েছে ১৫ হাজার।

এখন দিনে পাঁচশর বেশি মানুষের ডেঙ্গু শনাক্ত হচ্ছে। সে হিসাবে প্রতি ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত হচ্ছে ২১ জনের।

এ বছর ডেঙ্গু ছড়িয়েছে সারা দেশেই। ঢাকার পর রোগী বেশি কক্সবাজার, ফরিদপুর, পাবনা ও পিরোজপুরে।

কীটতত্ত্ববিদেরা বলছেন, দুই সপ্তাহ পর কমতে পারে ডেঙ্গুর প্রকোপ।

সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে রাজধানীর সলিমুল্লাহ মেডিকেলে। এরপর ঢাকা মেডিকেল এবং মুগদা হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। এই তিন হাসপাতালেই এ পর্যন্ত ডেঙ্গুর চিকিৎসা নিয়েছে সাড়ে তিন হাজারের বেশি রোগী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com