মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সিটি কর্পোরশেনের পর এবার জেলা ও উপজেলায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা দেওয়ার বিশেষ কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, তিন সপ্তাহের এ কর্মসূচিতে প্রায় এক কোটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টা থেকে শুরু হবে এ কর্মসূচি।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, তিন সপ্তাহের এ কর্মসূচিতে প্রায় এক কোটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে। দেশের ৪২৭টি উপজেলায় চলবে এই ভ্যাকসিন কর্মসূচি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ৫ থেকে ১১ বছর বয়সীদের দেওয়া হচ্ছে ফাইজার-বায়োএনটেকের টিকা। প্রথম ডোজ নেওয়ার চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ পাবে তারা।
গত ১১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (শেরে বাংলা নগরের আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়) প্রাথমিকের ১৭ শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে করোনার ভ্যাকসিন দেওয়া হয়।