শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রচলিত আইনে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না

জেনেভা যাচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক

প্রচলিত আইনানুযায়ী বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি। একই সাথে শেখ হাসিনা সরকারের আমলে কোন গুম, খুন হয়নি বলে দাবি করেন আইনমন্ত্রী।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, আইন যা বলে, তা–ই হবে। আইন যদি বলে তিনি নির্বাচন করতে পারবেন, তাহলে তিনি করবেন। আর আইন যদি বলে, তিনি নির্বাচন করতে পারবেন না, তাহলে তিনি তা করতে পারবেন না। প্রচলিত আইনানুযায়ী বেগম খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানান তিনি।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে শর্তসাপেক্ষে কারাগারের বাইরে আছেন। সরকারের নির্বাহী আদেশে তাঁর দণ্ড স্থগিত করা হয়েছে।

দুই-একদিনের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর বিষয়ে ব্যাখ্যা দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী আরও জানান, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহার যে হয়নি বিষয়টি এমন নয়। তবে এটি রোধে গবেষণা ও কাজ চলছে। এজন্য গণমাধ্যমের ভয়ের কোনও কারণ নেই।

তিনি বলেন, আইন হওয়ার শুরুর দিকে যে হারে মামলা হয়েছে, এখন সেটি অনেক কমেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com