শনিবার, ২৭ Jun ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পদত্যাগ করে নিরাপদ বিদায় নিন, ক্ষমতাসীনদের মির্জা ফখরুল

পদত্যাগ করে নিরাপদ বিদায়ের পথ তৈরী করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তা না হলে পালানোর পথ খুঁজে পাবে না বলে উল্লেখ করেন বিএনপির এ নেতা।

৯০এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত নাজির উদ্দিন জেহাদের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় মির্জা ফখরুল বলেন, আজও দেশে সেই প্রেক্ষাপট তৈরি হয়েছে। জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে। প্রয়োজনে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করতে হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, সরকারের সব অন্যায় নিপীড়নের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। বিএনপি নেতাদের আন্দোলনে সরকারি দলের নেতারা ভীত হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গনতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে তরুণদের যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র ফেরাতে এ পযর্ন্ত সাতজন নেতাকর্মী নিহত হয়েছে প্রয়োজনে আরো হাজার লোক প্রাণ দেবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশে গণতন্ত্র নেই, দেশ কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়েছে।

মির্জা ফখরুল বলেন, এখনও সময় আছে নিরাপদে সরে পড়ুন। নয়তো পালাবার পথ পাবেন না। পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। নয়তো জনগণকে সম্পৃক্ত করে রাজপথেই সরকারকে পরাজিত করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com