শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পদ্ধতিগত জটিলতা দূর হলে, বাড়বে বন্ড বিক্রি: ডিএসই

সরকারি ট্রেজারি বিল ও বন্ডের পরীক্ষামূলক লেনদেন শুরু হলেও, বিক্রি করতে পারেনি স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বলছে, পদ্ধতিগত জটিলতা দূর হলে, কয়েকদিনের মধ্যে বন্ড বিক্রি বাড়বে।

সোমবার শেয়ারবাজারে ২৫০টি ট্রেজারি বিল ও বন্ডের লেনদেন উন্মুক্ত করা হয়। তবে লেনদেনের বিষয়ে ধারণা না থাকায় বন্ড কেনায় আগ্রহী নন বলে জানান বিনিয়োগকারীরা।

দীর্ঘদিন ধরেই দেশের শেয়ারবাজারে সরকারি ট্রেজারি বিল ও বন্ড উন্মুক্ত করার চেষ্টা করে আসছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। অবশেষে সোমবার থেকে পরীক্ষামূলক লেনদেন শুরুর ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।

লেনদেন শুরুর প্রথম দিনে সুস্পষ্ট কোনো নির্দেশনা না থাকায় বন্ড বিক্রি করতে পারেনি ব্রোকারেজ হাউসগুলো।

বিনিয়োগকারীরা বলছেন, বন্ড সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তাই বিনিয়োগ করার আগে এ বিষয়ে জানতে এসেছেন তারা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ বলছে, বন্ড বিষয়ে এখনও পদ্ধতিগত কিছুটা জটিলতা রয়েছে। তাই এসব বিষয়ের সমাধান হলে বন্ড কেনায় মানুষের আগ্রহ বাড়বে।

তিন মাস থেকে সর্বোচ্চ এক বছরের জন্য নেওয়া ঋণকে ট্রেজারি বিল ও এক বছর থেকে ২০ বছর পর্যন্ত নেওয়া ঋণকে ট্রেজারি বন্ড বলা হয়।

বর্তমানে ট্রেজারি বিল ও বন্ডে সুদহার সর্বোচ্চ ৮ দশমিক ৫৫ শতাংশ। এতে প্রতি ছয় মাস অন্তর মুনাফা তুলে নেওয়ার সুযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com