রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চড়কান্ডের পর আসছে স্মিথের ছবি

অস্কার মঞ্চে চড়কান্ডের পর প্রথমবার ছবি নিয়ে আসছেন অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ। অ্যান্টোয়ান ফুকুয়া পরিচালিত ‘ইমানসিপেশন’ মুক্তি পাবে ২ ডিসেম্বরে। পরিবেশক সংস্থা অ্যাপল ইনকরপোরেটেড এমন এক সময় বেছে নিয়েছে, যাতে ছবিটি আগামী অস্কারেও প্রতিযোগিতায় থাকতে পারে। এরই মধ্যে ছবির ট্রেলারও প্রকাশ পেয়েছে। কাহিনী গড়ে উঠেছে আমেরিকায় দাসত্বের শৃঙ্খল ভেঙে পালানো এক ব্যক্তিকে ঘিরে। সেই চরিত্রে আছেন স্মিথ। ওয়াশিংটন ডিসিতে ১ অক্টোবর ছবির প্রথম প্রদর্শনী হয়। ২ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পেলেও চলবে মাত্র এক সপ্তাহ। এরপর ৯ ডিসেম্বর স্ট্রিমিং প্ল্যাটফরম অ্যাপল টিভি প্লাসে মুক্তি পাবে ছবিটি। ফেব্রুয়ারিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪তম আসরে পুরস্কার বিতরণী মঞ্চে উইল স্মিথের স্ত্রী জাডা স্মিথের মু-িত মাথা নিয়ে রসিকতা করেছিলেন অনুষ্ঠানের সঞ্চালক স্ট্যান্ডআপ কমেডিয়ান ক্রিস রক। সেটা সহ্য করতে না পেরে মঞ্চে উঠে ক্রিসকে সপাটে চড় কষিয়েছিলেন উইল স্মিথ। ওই ঘটনার কিছুক্ষণ পরই ‘কিং রিচার্ড’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান ৫৩ বছর বয়সী স্মিথ। চড়কা-ের পর কত কী ঘটে গেল। ক্রিস রকের কাছে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন স্মিথ। তাতেও কাজ হয়নি, অস্কার আয়োজনের মঞ্চে ১০ বছরের জন্য স্মিথকে নিষিদ্ধ করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। এ সময়ে সরাসরি কিংবা ভার্চুয়ালি অস্কার মঞ্চে অংশ নিতে পারবেন না উইল স্মিথ। তবে সেটা পুরস্কারের জন্য মনোনীত হওয়ার বা বিজয়ী হওয়ার পথে বাধা হবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com