শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চলতি মাসে একশ’টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের

চলতি মাসের শেষ নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে একযোগে একশ’টি সেতু উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘নেত্রী, আমরা অপেক্ষা করছি, এখন টুকটাক কিছু কাজ বাকি আছে; একশ’টি সেতু একসঙ্গে আপনি উপহার দেবেন। বাংলাদেশের জনগণ অলমোস্ট রেডি। চলতি মাসে একশ’টি সেতু প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণকে উপহার দেবেন। সেই শুভ দিনের অপেক্ষায় আমরা আছি।’
সেতুমন্ত্রী আজ দুপুরে নড়াইলে মধুমতি নদীর উপর নির্মিত দেশের প্রথম ছয় লেন বিশিষ্ট মধুমতি সেতু এবং নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর উপর বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমান সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুগুলি উদ্বোধন করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘চলতি মাসের শেষদিকে, ২৮ তারিখ শনিবার হলে আমাদের জন্য ভালো হয়। প্রধানমন্ত্রী একমাসে একসঙ্গে একশ’টি সেতু দেশের জনগণকে উপহার দেবেন। সেই শুভদিনের অপেক্ষায় আমরা আছি।’
তিনি বলেন, এই সেতুগুলি ভ্রমণের সময় কমিয়ে সড়ক যোগাযোগকে আরও সহজ, দ্রুত এবং সহজলভ্য করার পাশাপাশি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়তা করবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী, জনগণ আপনার উদ্বোধনের অপেক্ষা করছে। প্রস্তুত হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের স্বপ্নের প্রজেক্ট এমআরটি-৬ লাইন। সেটাও এ বছরের প্রান্তিকে আপনি উদ্বোধন করতে পারবেন। আশা করছি চলতি বছরের প্রান্তিকে আপনি চট্টগ্রামের সেই বহুল প্রতীক্ষিত কর্ণফুলী নদীর তলদেশে দক্ষিণ এশিয়ার প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের শুভ উদ্বোধন করবেন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com