বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিশ্ব আর্থ্রাইটিস দিবস আজ

আর্থ্রাইটিস বর্তমানে অত্যন্ত পরিচিত একটি অসুখ। জীবনযাত্রার সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গিয়েছে এই রোগ। সমাজের আর্থসামাজিক বোঝা হিসেবে এই রোগ দিন-দিন বাড়ছে।

আজ বুধবার (১২ অক্টোবর) বিশ্ব আর্থ্রাইটিস দিবস। গ্রিক শব্দ ‘আর্থো’-এর মানে হলো অস্থিসন্ধি বা হাড়ের জোড়া এবং ‘আইটিস’ শব্দের মানে প্রদাহ।  খুব সাধারণভাবে বলা যায়, আর্থ্রাইটিস হলো অস্থিসন্ধি বা হাড়ের জোড়ার প্রদাহ।

আর্থ্রাইটিস সম্পর্কে সচেতনতা তৈরিতে বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও আজ বুধবার বিশ্ব আর্থ্রাইটিস দিবস পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘ইটস ইন ইয়োর হ্যান্ড, টেক অ্যাকশন’ অর্থাৎ ‘চিকিৎসা আপনার হাতে, ব্যবস্থা নিন’।

আর্থ্রাইটিসের প্রাথমিক লক্ষণ দুটি হাড়ের জোড়া, পায়ের পাতা, কোমরের জোড়া, হাতের কবজিতে ব্যথা। বিশেষজ্ঞরা বলছেন, শুরুতে এ রোগের চিকিৎসা নিলে সম্পূর্ণ প্রতিরোধ সম্ভব। কিন্তু বেশির ভাগ মানুষ চিকিৎসা নিতে আসে পঙ্গু হওয়ার আগমুহূর্তে।

দিবসটি সম্পর্কে সচেতনতা তৈরিতে বিএসএমএমইউ ও বাংলাদেশে রিউমাটোলজি সোসাইটির উদ্যোগে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

সকাল সাড়ে ১১টায় বিএসএমএমইউর রিউমাটোলজি রিহ্যাবিলিটেশন ক্লিনিক ও ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হবে। দুপুর পৌনে ১২টায় হাসপাতালের শহীদ ডা. মিলন হলে বাতের ব্যথায় ভোগা রোগের প্রকোপ সম্পর্কে বৈজ্ঞানিক সেমিনার হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com