শনিবার, ২৭ Jun ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৯৭ বছর বয়সে নির্বাচনে লড়তে যাচ্ছেন মাহাথির

৯৭ বছর বয়সেও ফের নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। দেশটির আসন্ন সাধারণ নির্বাচনে নিজ সংসদীয় আসন লাংকাউই থেকে লড়বেন এই প্রবীণ রাজনীতিক। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মাহাথির নিজেই এই ঘোষণা দিয়েছেন।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্টার।

নির্বাচনে লড়ার কথা জানিয়ে মাহাথির বলেন, তার দল থেকে প্রধানমন্ত্রিত্বের লড়াইয়ে কে অংশ নেবেন সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। যদি নির্বাচনে তার দল প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সমর্থ হয় তখন সেটা দেখা যাবে।

মাহাথিরের শঙ্কা, নির্বাচনে বর্তমানে ক্ষমতায় থাকার আবার জিতলে দুর্নীতির অভিযোগে কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক মুক্তি পেয়ে যাবেন। এটা ঠেকাতেই মাঠে নামছেন তিনি এবং আসন্ন নির্বাচনে তার দল ১২০টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com