শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নদী ভাঙ্গনরোধে ৫৫২ কোটি ৪৮ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেয়ায় সখিপুরে বাঁধভাঙা উচ্ছ্বাস

নদী ভাঙ্গনরোধে শরীয়তপুরের সখিপুর উপজেলার বিভিন্ন এলাকায় জাতীয় অর্থনৈতিক পরিষদে (একনেকে) ৫৫২ কোটি ৪৮ লাখ টাকার প্রকল্প অনুমোদ দেয়ায়  এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মঙ্গলবার অনুষ্ঠিত একনেকের সভায় এ প্রকল্প অনুমোদন  দেয়া হয়।
সখিপুর উপজেলার চরভাগা, কাঁচিকাটা, উত্তর তারাবুনিয়া ও দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে পদ্মা নদীর ভাঙনরোধে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
প্রকল্প অনুমোদনের খবর সখিপুর উপজেলাবাসীর কাছে পৌঁছালে হাজার হাজার নারীপুরুষ বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেঁটে পড়ে। তাদের মধ্যে আনন্দ উল্লাস সৃষ্টি হয় । এলাকাবাসী  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল বের করে এবং মিষ্টি বিতরণ ও  রঙ ছিটিয়েও উল্লাস করে।
ষাটোর্ধ্ব ছলেমান গাজী ও সোনাব আলী বলেন, ‘ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে নদীভাঙন রক্ষায় বেঁড়িবাধ অনুমোদন দিয়েছেন। প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি।
এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চরভাগা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা হাবিবুর রহমান সিকদার, কাঁচিকাটা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান, উত্তর তারাবুনিয়া ইউপি চেয়ারম্যান ইউনুস মোল্যা, দক্ষিণ তারাবুনিয়া ইউপি চেয়ারম্যান শাহজালাল মাল বলেন, প্রায় ৫০ বছর যাবৎ আমরা পদ্মার ভয়াল ভাঙনের শিকার হচ্ছি।
পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি’র ঐকান্তিক  প্রচেষ্টায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেকে চরভাগা, কাঁচিকাটা, উত্তর তারাবুনিয়া ও দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে পদ্মা নদী ভাঙনরোধে  স্থায়ী প্রকল্প অনুমোদন দিয়েছেন। এজন্য জননেত্রী শেখ হাসিনার  প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে শরীয়তপুরের নড়িয়ার মতো নদীভাঙনের হাত থেকে রক্ষা পাবে সখিপুরের মানুষ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শরীয়তপুরকে নদীভাঙনের হাত থেকে রক্ষা করে সবদিক দিয়ে উন্নত সমৃদ্ধ জেলায় পরিণত করে যাচ্ছেন। ‘মাদার অফ হিউম্যানিটি’ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা  শরীয়তপুরবাসীকে  চিরঋণে  আবদ্ধ করলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com