রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নারীর স্বাধীনতা পঞ্চাশে

১৯৯৮ সালে মাত্র ২৬ বছর বয়সে অস্কার জেতেন প্রখ্যাত হলিউড অভিনেত্রী গিনেথ প্যালট্রো। সম্প্রতি ৫০-এ পা দিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে অস্কারজয়, ৫০তম জন্মদিনসহ নানা প্রসঙ্গে কথা বলেছেন তিনি। এত কম বয়সে অস্কার পাওয়ার স্মৃতি রোমন্থন করে অভিনেত্রী বলেন, ‘ভাবতে গেলে এখন অবিশ্বাস্য মনে হয়। তখন পুরস্কার পাওয়ার পর মনে হয়েছিল, এখন আমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছি। তবে ওই বয়সে এমন স্বীকৃতি পেলে সবার মনোযোগের কেন্দ্রে থাকতে হয়, আতশ কাচের নিচে থাকতে হয়। তখন আপনার মনে হবে, পরে যা কিছুই করেন না কেন, জিততে পারবেন না।’ ৫০-এ পা দিয়ে প্যালট্রো নিজের ভাবনা তুলে ধরেন, ‘সময় যে কীভাবে চলে গেল, বুঝতেই পারলাম না। একজন নারী হয়ে আপনি যখন ৫০ স্পর্শ করবেন, তখনই শুধু নিজের মতো জীবনযাপন করতে পারবেন। মানুষ আপনার কাছে কী প্রত্যাশা করে, এই ভাবনা আর মাথায় থাকবে না।’ ৫০ বছর বয়সের মাইলফলক স্পর্শ করে পেছনের ভুলত্রুটি নিয়ে মাথা ঘামাতে নারাজ অভিনেত্রী, ‘আমি অতীতে ফেরা পছন্দ করি না, অতীতের ভুল শোধরাতেও না।’ অ্যাপল ও মোজেস নামের দুই সন্তানের জননী প্যালট্রো। ২০১৬ সালে জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিনের সঙ্গে বিচ্ছেদের পর ব্র্যাড ফ্যালচাককে বিয়ে করেন তিনি। কয়েক বছর ধরেই অভিনয়ে অনিয়মিত প্যালট্রো। ব্যবসা নিয়ে এখন তার ব্যস্ততা বেশি। ২০০৮ সালে চালু করেন লাইফস্টাইল ব্র্যান্ড। এরপর গত এক যুগে প্যালট্রো হয়ে উঠেছেন অন্যতম সফল উদ্যোক্তা। তার কোম্পানির উত্থান নিয়ে নেটফ্লিক্স তথ্যচিত্রও প্রচার হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com