রবিবার, ০৫ Jul ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

গাজীপুরে বাসচাপায় প্রাণ গেল ৪ পোশাক শ্রমিকের

গাজীপুরের গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় ৪ পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে বাসন থানার ওসি মালেক খসরু খান জানান, বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তিন চাকার রিকশাভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে নিহতরা সবাই পোশাক শ্রমিক। তারা ওইভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com