শনিবার, ২৭ Jun ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

তত্ত্বাবধায়ক সরকারের ভূত কেন নামাতে পারছে না বিএনপি, প্রশ্ন কাদেরের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান সম্মতভাবে নির্বাচন হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবে। সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। তবুও তত্ত্বাবধায়ক সরকারের ভূত কেন নামাতে পারছে না বিএনপি?

রোববার (১৬ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে ইভিএম থাকুক এটা সরকারি দলও চায়। এখন নির্বাচন কমিশন কতটুকু দেবে সেটা তাদের সিদ্ধান্ত।

রিজার্ভ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, চিন্তার কোনও কারণ নেই। বর্তমানে দেশে যে রিজার্ভ আছে, তা দিয়ে আগামী পাঁচ-ছয় মাস চলা সম্ভব। রেমিট্যান্স বাড়ানোর চেষ্টাও করা হচ্ছে।

বর্তমানে বিশ্বব্যাপী সংকট চলছে, আমাদেরও আছে। সেজন্য সরকারের পদত্যাগ চাইতে হবে এমন কথা নয়। কোন নিয়মে সরকারের পদত্যাগ চায় বিএনপি, প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের।

বাংলাদেশ সফররত ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে তেল ও গ্যাস আমদানির বিষয়ে আলোচনা হবে এবং ব্রুনেই থেকে এই দুই জ্বালানি পাওয়ার বিষয়ে পজিটিভ কিছু হবে, তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com