রবিবার, ০৫ Jul ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

গ্রিড বিপর্যয়: বরখাস্ত হচ্ছেন পিজিসিবির দুই কর্মকর্তা

বিদ্যুতের গ্রিড বিপর্যয়ের ঘটনায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) এক উপ-বিভাগীয় প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে।

রোববারের (১৬ অক্টোবর) মধ্যেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। একইসঙ্গে চলতি সপ্তাহের মধ্যেই বিতরণ কোম্পানির দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি।

পিজিসিবির তদন্ত প্রতিবেদনে দায়িত্ব অবহেলার তথ্য উঠে আসার পর সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, জাতীয় গ্রিডে বিপর্যয়ের ঘটনায় তিনটি তদন্ত কমিটি কমিটি করা হয়েছিল। এরমধ্যে পিজিসিবির (পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ) গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আমরা হাতে পেয়েছি। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে পারি, পিজিসিবি-তে দায়িত্ব পালনে গাফিলতি হয়েছে। তাদের মধ্যে দুই কর্মকর্তাকে আমরা চিহ্নিত করেছি। এদের মধ্যে একজন সহকারী প্রকৌশলী এবং অপরজন উপ-সহকারী প্রকৌশলী। আজকের মধ্যেই তাদের সাময়িক বরখাস্ত করা হবে।

এছাড়া বিতরণ কোম্পানিগুলোরও অবহেলা পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, সেখান থেকেও আমরা দায়ীদের খুঁজছি। চলতি সপ্তাহের মধ্যেই তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।

এর আগে, বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছিলেন, চলতি মাসের শুরুতে বিদ্যুতের জাতীয় গ্রিড বিপর্যয়ের পেছনে কারিগরি নয়, ‘ব্যবস্থাপনাগত ক্রুটি’ ছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com