শনিবার, ২৭ Jun ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাংলাদেশে বিচ্ছিন্নতাবাদীদের কোনো স্থান নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে বিচ্ছিন্নতাবাদীদের কোনো স্থান নেই বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পার্বত্য চট্টগ্রামের কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। এ বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশ ভূ-খণ্ডে থাকতে দিচ্ছি না। তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে।

রোববার (১৬ অক্টোবর) রাজধানীর নাজিমুদ্দিন রোডের ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের কোনও জায়গায় যদি কোনও বিচ্ছিন্নতাবাদী কিংবা জঙ্গি সংগঠনের অবস্থান থাকে আমরা তাদের সরিয়ে দিচ্ছি।

বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে জঙ্গি সংগঠনগুলোর কোনও যোগসূত্র রয়েছে কিনা সাংবাদিক এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এসব বিষয় খতিয়ে দেখছি। যদি কানেকশন পাই, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা ধারণা করছি যে, জঙ্গিরা ওখানে গিয়েছিল। তারা ওই কেএনএফ-এর ক্যাম্পের পাশাপাশি তারা অবস্থান নিয়েছিল। এসব ঘটনায় আমরা কয়েকজনকে শনাক্ত করেছি। তাদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী সময়ে আপনাদের এসব বিষয় জানানো হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com