রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘মা হওয়ার পর নাচ কিসের? বাড়ি বসে বাচ্চা মানুষ করুন’

বিয়ে হয়ে গিয়েছে। দুই সন্তানের মা। তার পরও নাচ? কথা শুনতে হয়েছিল অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে। বিয়ের পর একজন নারী সম্পর্কে কিভাবে দৃষ্টিভঙ্গি বদলে ফেলে সমাজ, এখনো ভুলতে পারেন না তিনি। দুই ছেলের জন্মের পর বলিউড থেকে বিরতি নিয়েছিলেন ‘দিল তো পাগল হ্যায়’-এর নায়িকা। তাই বলে কাজে ফিরবেন না, এমন তো ভাবেননি!

তিনি হাসলেই যেন মুক্তো ঝরে। তার চাহনিতে কত যে পুরুষের হৃদয় ‘ধক ধক’ হয়েছে, তার ইয়ত্তা নেই। বয়স বাড়লেও চাকচিক্য কমেনি। বরং যত দিন গেছে, ততই মোহময়ী হয়ে উঠেছেন বলিউড ডিভা মাধুরী দীক্ষিত।

১৯৯৯ সালে যখন শ্রীরাম মাধব নেনেকে বিয়ে করলেন মাধুরী, লোকে বলেছিলেন, এবার তো বাড়ি বসে সংসারের কাজ সামলালেই পারেন। মা হওয়ার পর তাকে আর বলিউডে মানায় না- এমন কথাও বলছিলেন এক দল। যদিও এসবে অবাক হননি মাধুরী। ছবির দুনিয়া থেকে সাময়িক বিরতি নিয়ে আমেরিকায় চলে গিয়েছিলেন তিনি। আবার ফেরেন ‘আজা নাচলে’ ছবি দিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধুরী অতীত ফিরে দেখলেন। সদ্য মুক্তি পাওয়া ছবি ‘মাজা মা’ নারীর বিবাহিত জীবনের সঙ্গে শিল্পীসত্তার সংঘাত নিয়েই। সেই ছবির সংলাপ টেনে বললেন, ‘এ রকম তো সত্যিই হয়। কত মানুষ আছেন, যাদের বিবাহিত নারীকে কর্মজীবনে দেখলেই চোখ টাটায়। তাদের মনোভাব এ রকম যে, মা হয়েছ, আবার নাচ কিসের? বাড়িতে থাক, সন্তান পালন কর। নারীরা গৃহস্থালি আর বাচ্চা সামলাবে, এটাই বেশির ভাগ মানুষ চান। যদিও তারা বোঝেন না, মহিলারা এসব সামলেই সব কিছু করেন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com