শনিবার, ২৭ Jun ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কংগ্রেস সভাপতি নির্বাচনে ভোট দিলেন সোনিয়া-প্রিয়াঙ্কা

ভারতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচনে ভোটগ্রহণ চলেছে। স্থানীয় সময় সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিল্লিতে সদর দপ্তর এবং বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কংগ্রেস কার্যালয়ে ভোটগ্রহণ চলবে। এরই মধ্যে দলটির অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী দলের সদর দপ্তরে এসে ভোট দিয়েছেন। এ সময় তার সঙ্গে ভোট দেন প্রিয়াঙ্কা গান্ধীও।

এছাড়া ভোট দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। মোট ৭৫ জন প্রতিনিধি এখানে ভোট দেবেন। আর গোপন ব্যালটে ভোট দেবেন দলটির ৯ হাজারের বেশি প্রতিনিধি।

এবার সভাপতি পদের জন্য মূল লড়াইয়ে আছেন দলের শীর্ষ দুই নেতা মল্লিকার্জুন খাড়গে এবং শশী থারুর। ৮০ বছর বয়সী খাড়গে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী হিসেবে বিবেচিত। প্রভাবশালী অনেক নেতার সমর্থন তার পক্ষে।

অন্যদিকে, নিজেকে পরিবর্তন আনার প্রার্থী হিসেবে পরিচয় করাচ্ছেন ৬৬ বছরের থারুর। প্রায় আড়াই দশক পর সভাপতি হওয়ার দৌড়ে নেই নেহরু-গান্ধী পরিবারের কোনো সদস্য। ১৩৭ বছরের কংগ্রেসের ইতিহাসে ষষ্ঠবারের মতো নির্বাচনের মাধ্যমে দলের সভাপতি নির্বাচিত করা হচ্ছে।

আজ ভোট শেষ হওয়ার পর সব ভোট বাক্স ‘সিল’ করে দেওয়া হবে। কাল মঙ্গলবার দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ভোট বাক্সগুলো দিল্লিতে আনা হবে।

২৪ আকবর রোডে কংগ্রেস সদর দপ্তরে ভোট গণনা শুরু হবে আগামী বুধবার। তার আগে সব ভোট বাক্স থেকে ব্যালট বের করে মিশিয়ে দেওয়া হবে, যাতে কে কাকে ভোট দিয়েছেন, তা গোপন থাকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com