শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অপচয় কমিয়ে খাদ্য উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রীর তাগিদ

ইউক্রেন যুদ্ধের প্রভাবে বৈশ্বিক দুর্যোগ মোকাবিলায় খাদ্য অপচয় কমিয়ে উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, সুষম খাদ্য গ্রহণ, খাদ্যের অপচয় বন্ধ, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং অতিরিক্ত খাদ্য সংরক্ষণ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ সময় সরকার প্রধান বলেন, সম্ভাব্য দুর্ভিক্ষে খাদ্য সংকট মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সবাই খাদ্য উৎপাদন করলে বাংলাদেশে কখনো দুর্ভিক্ষ হবে না বলেও আশা করেন প্রধানমন্ত্রী। খাদ্য ঘাটতি এড়াতে সব পতিত জমি চাষের আওতায় আনার তাগিদ দিয়ে তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে কৃষিসহ সবক্ষেত্রে যান্ত্রিকীকরণে ওপর জোর দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের যাতে কৃষি প্রক্রিয়াজাত শিল্প গড়ে ওঠে তার ওপর গুরুত্ব দিচ্ছি। আমাদের কৃষিপণ্য শুধু আমরাই গ্রহণ করব না। প্রক্রিয়াজাত করে এটা রপ্তানি করে অনেক দেশের খাদ্য ঘাটতিতে যেন সহায়তা করতে পারি তার জন্য পদক্ষেপ নিতে হবে।

প্রধানমন্ত্রী জানান, আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দেবে। তাই এ দুর্ভিক্ষ থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। এখন ছাদ কৃষির সুযোগ রয়েছে। সুতরাং যেভাবে পারেন কিছু না কিছু উৎপাদন করেন।

পঁচাত্তরের পর যারা ক্ষমতায় এসেছে তারা জনগনের মৌলিক অধিকারের কথা ভাবেনি জানিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে পরনির্ভরশীল করা আর বিদেশিদের কাছে হাত পাতাই ছিল বিএনপি সরকারের নীতি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com