বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

করোনায় একদিনে ৬ মৃত্যু, শনাক্ত ২৮৬

দেশে গত এক দিনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েছে। এই সময়ে ৬ রোগীর মৃত্যু হয়েছে। তবে শনাক্ত রোগীর সংখ্যা তিনশর নিচে নেমেছে।

স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১২০টি নমুনা পরীক্ষা করে ২৮৭ জন রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৬ জনের।

দৈনিক শনাক্তের হার সামান্য বেড়ে ৬ দশমিক ৯৭ শতাংশ হয়েছে। আগের দিন এই হার ৬ দশমিক ৯২ শতাংশ ছিল।

মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৩ হাজার ১১৯ জনে দাঁড়িয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০৮ জনে।

 গত একদিনে ৫৫৪ জন কোভিড রোগীর সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৭৫ হাজার ৪০৬ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com