শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যুক্তরাজ্য থেকে নতুন বিনিয়োগের আমন্ত্রণ মোমেনের

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন যুক্তরাজ্য থেকে নতুন ও বাড়তি বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন। এক্ষেত্রে দূষণমুক্ত জ্বালানি, আইসিটি ও কৃষিখাত অন্তর্ভূক্ত রয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিটেনের ব্যবসা-বাণিজ্য বিষয়ক সর্বোচ্চ কমিটি কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও ব্রিটিশ হাউস অব লর্ডসের ক্রসবেঞ্চ সদস্য সফররত লর্ডস কারান বিলিমোরিয়ার সঙ্গে বৈঠকে এ আবেদন জানান।

সফরকালে লর্ডস বিলিমোরিয়া বাংলাদেশের ব্যবসায়ী কমিউনিসিটর সঙ্গে ব্যাপক পরিসরে কাজ করার প্রস্তাব দেন।

এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ব্রিটিশ-বাংলাদেশ অভিবাসী প্রাধান্য বিশিষ্ট ব্রিটিশ কারি ইন্ডাস্ট্রি উন্নত করার জন্য লর্ডস বিলিমোরিয়াকে ধন্যবাদ জানান।তিনি দক্ষ বা আধা-দক্ষ কর্মীদের অনুকূলে ভিসাসহ এ শিল্পের মোকাবিলা করা কিছু কঠিন চ্যালেঞ্জ সমাধানের উপায় খুঁজে বের করতে তার বিভিন্ন দপ্তর ব্যবহার করতে লর্ডসকে অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com