রবিবার, ০৫ Jul ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

রূপপুরে দ্বিতীয় পরমাণু চুল্লি বসছে বুধবার

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপন (রিঅ্যাকটর প্রেসার ভেসেল) কাজ শুরু হচ্ছে বুধবার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বুধবার (১৯ আগস্ট) ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সর্ববৃহৎ এ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপনের কাজ উদ্বোধন করবেন। রূপপুরের অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, রাশিয়ার পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সান্ডার লেখসেভ উপস্থিত থাকবেন বলে প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন। তারা জানান, নির্ধারিত সময়ে দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপনের কাজ শুরু হওয়ার মধ্য দিয়ে প্রকল্পের কাজের সন্তোষজনক অগ্রগতি হয়েছে।

এদিকে প্রেসার ভেসেল স্থাপন কাজের উদ্বোধনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মব্যস্ত সময় পার করছেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে রূপপুর প্রকল্প মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন মনিটরিং কমিটির সভাপতি রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফর উল্লাহ। সভায় ১৯ অক্টোবর কর্মসূচি বাস্তবায়নে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com